বাংলাদেশিরা আমাদের ভাই: সলমন আঘা

কলম্বো, ৫ ফেব্রুয়ারি: বিশ্বকাপে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। মুখে অবশ্য স্পষ্ট করে কারণ বলছে না। তবে বাংলাদেশের সঙ্গে ‘গলাগলি’ করে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। ‘ভাই’ও কৃতজ্ঞতা দেখানোর সুযোগ ছাড়ছে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানের প্রতি ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।
সামনে বাংলাদেশের নির্বাচন। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা অনেক রাজনৈতিক প্রশ্ন তুলে দিচ্ছে। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউসুফ অনেক বিষয়েই ইসলামাবাদের মুখাপেক্ষী। অতীত ভুলে পদ্মাপারে এখন তুমুল ‘ভারতবিদ্বেষী’ হাওয়া। এই অবস্থায় বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেটা জানেন পাক অধিনায়কও। সলমন বলছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই। তারা যেভাবে পাকিস্তানকে সমর্থন করছে, তাতে আমরা কৃতজ্ঞ। তারা যে বিশ্বকাপে খেলবে না, সেটা দুঃখজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *