ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা, হাসপাতালে মৃত্যু

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

আমতা লোকাল থেকে পড়ে গেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মহেন্দ্রলালনগর স্টেশনের কাছে। তারপর লাইনের ধারে টানা দুই ঘণ্টার বেশি সময় পড়ে থাকলেও উদ্ধারে এল না কেউ। এমনি অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকাল ৯:২০টা নাগাদ আমতা থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেন থেকে পড়ে যান অজ্ঞাতপরিচয় ওই মহিলা।অভিযোগ, ওই ঘটনার পরে ট্রেনের চালক গাড়ি থামিয়েছিলেন। মুখ বাড়িয়ে ঘটনা দেখার পরেও তাঁকে উদ্ধার করা হয়নি! বরং চালক ট্রেন ছেড়ে দেন। রেলের তরফে তাঁকে উদ্ধারের ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে স্থানীয় পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানেই মৃত্যু হয় বলে খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায়।

প্রসঙ্গত মাস খানেক আগে একই ধরনের দুর্ঘটনার ঘটেছিল ডোমজুড় স্টেশন থেকে কিছুটা দূরে।। ট্রেনের ধাক্কায় মৃত মহিলার দেহ তুলতে গড়িমসী রেলের। মৃতদেহ কে তুলবে, জিআরপি নাকি রেলপুলিশ? সেই নিয়ে টানাপোড়েন চলে। সেই টানাপোড়েনে প্রায় তিন ঘণ্টার বেশি সময় রেললাইনের উপরেই পড়ে ছিল দেহ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *