কলকাতার মেয়র ফিরহাদ, ডেপুটি মেয়র অতীন, চেয়ারপার্সন মালা রায়
রাজন্যা নিউজ ব্যুরো
জল্পনার অবসান, মেয়র পদে ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়। মেয়র-ইন কাউন্সিল হচ্ছেন ১৩ জন। মহারাষ্ট্র নিবাস হলে সভায় ১৩৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল।
প্রতি ৬ মাস রিপোর্ট কার্ড নেব। মাথা নিচু করে কাজ করুন জানিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ভাল কাজ করলে দল দেখবে, এখানে কোনও ব্যক্তিগত লবি নেই। বরো কমিটিতে মহিলাদের গুরুত্ব বাড়ালেন। এখনি নির্দলদের দলে নেওয়া হবে না সাফ বার্তা দিলেন তিনি।

