মমতার ধরনা মঞ্চে নেত্রীকে বাঘিনী বলে সুপ্রিমোর প্রশংসা প্রতীকের

কল্যাণ অধিকারী

প্রতীক উর বলেন, ‘প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেত্রী, বাংলার জননেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এখন এই মঞ্চে নেই অভিষেক ব্যানার্জি, কিন্তু তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ, তাঁর হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আমি অভিভূত, আমি আনন্দিত, এই এত বড় মঞ্চে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য।’ 

এরপরই প্রতীক উর বলেন, ‘সংবিধানের যখন প্রথম পাতা খুলে আমরা দেখি, তখন বড় বড় করে স্পষ্ট করে লেখা থাকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখন দুর্ভাগ্যের হলেও সত্য, এই বিজেপি আসার পরে আর এই ভ্যানিশ কুমার না জ্ঞানেশ কুমার আসার পরেই জিজ্ঞেস করেন, হু দ্য পিপল অফ ইন্ডিয়া। নির্বাচনের আগে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নির্বাচনের পর হু দ্য পিপল অফ ইন্ডিয়া।’ 

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, ‘এই জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান। শুধু কাণ্ডজ্ঞানটুকু নেই। মানুষের জন্য কাজ করার জন্য যে নির্বাচন কমিশন, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটুকু কাজ তিনি করেন না। যেনতেন প্রকারেন বিজেপির দালালি করতে হবে, মানুষের হয়রানি করতে হবে, বিজেপির স্লোগানকে বাংলার মাটিতে বাস্তবায়িত করতে হবে‌। তার জন্য যত নাম আছে, সব কেটে বাদ দাও।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *