দল ছাড়লেন রাজীব ব্যানার্জি, চিঠি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে

কল্যাণ অধিকারী, কলকাতা

হাইলাইটস
❏ দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রাজীব
❏ ডুমুরজলা মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান প্রায় নিশ্চিত
❏ একাধিক পঞ্চায়েত প্রধান রাজীবের সঙ্গে যোগ দিতে পারেন এমনটাই জল্পনা

শুক্রবার বেলায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার কিছু সময় পরে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। তৃণমূল সুপ্রীমো কে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এবার বিজেপির পতাকা হাতে নিয়ে নতুন সফর শুরু করতে চলেছেন এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।

কয়েকমাস বেসুরো ছিলেন। দলের নেতাদের বিরুদ্ধে প্রায় সময় মুখ খুলছিলেন। তৃণমূলের তরফে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। নেত্রীর নির্দেশে রাজীবের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। জানুয়ারি মাসের ২২ তারিখ বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেন। অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর শুরুর আগেই শুক্রবার বিধায়ক পদে ইস্তফা দেন রাজীব ব্যানার্জি। পদত্যাগপত্র পাঠিয়ে দেন তৃণমূল সুপ্রিমোকে। শনিবার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন সাংবাদিকদের এমনটাই জানান তিনি।

গত রবিবার হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে গিয়ে ‘বেসুরো’ সুর ছিল তাঁর মুখে। তখনি নিশ্চিত যে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে দল ছাড়তে চলেছেন। শুভেন্দু অধিকারীর দেখানো পথে প্রথমে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। এরপরেই বিধায়ক পদ ও তৃণমূলের সদস্যপদ ছাড়লেন। এরপরেই বিজেপিতে যোগ দেবার জল্পনা আরও পোক্ত হল রাজীব ব্যানার্জির। ফেসবুকেও সদস্য পদ ছাড়া নিয়ে পোস্ট করেন। এখন দেখার অমিত শাহর হাত ধরে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন কি-না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *