গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ফলাফল পর্যালোচনা সভা
দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ

গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ফলাফল পর্যালোচনা অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা-সহ বহু পদাধিকারিক।

