পুনের সেরাম ইনস্টিটিউটে আগুন একাধিক মৃত্যুর আশঙ্কা

রাজন্যা নিউজ ব্যুরো

পুনের মঞ্জরী এলাকায় ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন। কালো ধোঁওয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দুপুর আড়াইটার দিকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর একটি দলও ছুটে গেছে। সেরাম ইনস্টিটিউট প্লান্টে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

২০২০ সালে পুনের এই প্লান্ট উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। অ্যারফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা দ্বারা নির্মিত কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। কোভিশিল্ড হ’ল কোভিড-১৯ টি ভ্যাকসিনগুলির মধ্যে একটি যা ভারতে জরুরী ব্যবহারের অনুমোদন পেয়েছে।

পুনের মেয়র মূরলিধর মহল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, প্ল্যান্টের ভিতরে চারজন আটকা পরেছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। ইতিমধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

চিত্র সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *