সব্যসাচী ফিরতেই জোর জল্পনা এবার কি রাজীব!

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

সব্যসাচীর ক্ষেত্রে বৃহস্পতি ছিল উজ্জ্বল। দুই মন্ত্রী উপস্থিতিতে সব্যসাচীর জন্য তৃণমূলের দরজা খুলল। দু বছর পর পুরনো দলে ফিরতেই মুখে স্বস্তির ছবি। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় দলবদল হল!

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোর তালিকায় প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁরাই এখন তৃণমূলে ফিরতে চেয়ে পা বাড়িয়েই আছেন। এছাড়াও অনেক রথি মহারথি রয়েছেন তালিকায়। কানাঘুষো চলছে অভিনেত্রী ও সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় নাকি দল ছাড়তে পারেন। যদিও তাঁকে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে রেখেছে বিজেপি। রয়েছেন রাজীব ব্যানার্জির নাম। কিন্তু তাঁরা কি সক্রিয় ভাবে বিজেপি করবেন এমনটাই ভাবাচ্ছে রাজ্য নেতাদের একাংশকে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন ফলাফলের আগেই জানিয়েছিলেন রাজীব। তিনি যে তৃণমূলে ফিরতে মনস্থির করে ফেলেছেন বক্তব্যেই তা পরিষ্কার।

সব্যসাচী ফিরেছেন তাঁর পুরনো দলে। রাজীবের বিষয়টি ঠিক কোন পর্যায়ে রয়েছে এ প্রশ্নে নিরুত্তর তৃণমূল। তবে সূত্রের খবর, পুজোর পরেই পুরনো দলে ফিরিয়ে নেওয়া হতে পারে প্রাক্তন মন্ত্রীকে। এর পিছনে মূল কারিগর মুকুল রায়! তাঁর নির্দেশ পেয়েই দল ছেড়েছিল সব্যসাচী, রাজীব, শুভেন্দু! গত বছর ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদানের পর মুকুল সম্পর্কে শুভেন্দু বলেছিলেন, ‘যদি তোর আত্মসম্মান বোধ থাকে তুই তৃণমূলে থাকিস না। তুই চলে আয়’। শুভেন্দু না ফিরলেও মুকুল রায় ফিরেছেন তৃণমূলে। শুভেন্দু এখন কর্মী নয়,বিরোধী দলনেতা। রাজীব-সব্যসাচী হয়ে পড়েছে ঠুটো জগন্নাথ! শেষ পর্যন্ত সব্যসাচীর জন্য পুরনো দলে দরজা খুলল। কিন্তু কি হবে রাজীবের। দলনেত্রীর সবুজ সিগন্যালের অপেক্ষায় রাজীব।

ছবি সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *