আনিস হত্যায় ওসিকে কেন গ্রেফতার কর হল না আমতায় প্রশ্ন তুললেন সুজাত ভদ্র
কল্যাণ অধিকারী
প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের হত্যার প্রতিবাদে এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল আমতায়। ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। আনিসের দাদা সাবির খান।
সুজাত ভদ্র বলেন, ইনসাফ মানে চার্জশিট নয়। ইনসাফ মানে এরপর যে বিচার প্রক্রিয়া চলবে তাতে বিচারপতির হাত থেকে ন্যায় বিচার পাওয়া। তিনি প্রশাসনের তদন্তকেও কাঠগড়ায় তুললেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, আনিস হত্যা কান্ডে গ্রেফতার হওয়া সিভিক ও হোমগার্ড যখন বলছে ওসির নির্দেশে তারা গিয়েছিল আনিসের বাড়িতে। তারপরো তদন্তের স্বার্থে ওসিকে গ্রেফতার না করে কেন ছুটিতে পাঠানো হল প্রশ্ন তোলেন। ময়নাতদন্তের জন্য দেহ তোলা হল। আগেই কেন ভালোভাবে ময়নাতদন্ত হল না? সমাধি দেওয়ার জন্য দেহের উপর থাকা অনেক তথ্য নষ্ট হয়ে থাকতে পারে।
এদিনের নাগরিক কনভেনশন এর ডাক দেয় CPDRS। এতে যোগ দেন আনিসের দাদা সাবির খান। বক্তব্য রাখতে গিয়ে মাইক হাতে অসুস্থ বোধ করেন। এরপরেই তাঁকে মঞ্চের পাশে চেয়ারে বসানো হয়। বক্তব্য রাখেন আলিয়া বিশব্বিদ্যালয়ের ছাত্র নেতা কাজি মিনহাজুল ইসলাম, ছিলেন মাহদি হাসান অধ্যাপক আলিয়া বিশববিদ্যালয়। রাজকুমার বসাক সহ সম্পাদক CPDRS।

