করোনায় ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী

রাজন্যা নিউজ ব্যুরো

করোনায় খারাপ খবর মুখ্যমন্ত্রীর পরিবারে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। শোকস্তব্ধ পরিবার।

সূত্রের খবর, প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। সেখানেই শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। অসীম বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতেই থাকতেন। মেজ ভাইয়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া। কোভিড বিধি মেনে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *