অস্কারের মঞ্চে চড় মারার জন্য উইল স্মিথকে মনে রাখবে বিশ্ব
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
স্ত্রীর রোগ নিয়ে ঠাট্টার জবাব দিয়েছেন চড় মেরে। তাও আবার অস্কারের মঞ্চে সঞ্চালককে। এমন ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে বিস্তর।
ঘটনার সূত্রপাত ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। ক্রিস রাক স্মিথের স্ত্রীকে নিয়ে মজা করছিলেন। এরপরেই অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক কমেডিয়ান ক্রিসকে সপাটে চড় মেরে দেন অভিনেতা উইল স্মিথ। সেই ভিডিও ভাইরাল। এরপর দেখা যায় রাক বিষয়টি হাল্কাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু চিৎকার করেন স্মিথ প্রতিবাদ করেন। নিজের স্ত্রীর সম্পর্কে এই ধরণের মন্তব্যকে সমর্থন করেন না তা বুঝিয়ে দেন।
যদিও পরে সাংবাদিক সম্মেলনে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন স্মিথ। তবে এতকিছুর পরেও সঞ্চালক ক্রিসের ব্যবহারকে অত্যন্ত খারাপ বলেছেন অনেকে। স্মিথের স্ত্রীর জেরা স্মিথের মাথার রোগ নিয়ে এইভাবে অস্কারের মঞ্চে কৌতুক করাটা যথার্থ নয় বলেছেন।
collected pic

