ভোট বঙ্গে মমতার ‘মাস্টারস্ট্রোক’ ৫ টাকায় ডিম-ভাত
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ দরিদ্র মানুষদের জন্য দ্বিপ্রাহরিক জলের দরে ডিম-ভাত সঙ্গে সবজি-ডাল
❏ স্বাস্থ্যসাথী তে ৫ লাখ সাফল্যের পর এবার ৫ টাকাতেই ডিম-ভাত
❏ ভোট বঙ্গে ‘মা’-এর হেঁশেল থেকে লোভনীয় ডিম-ভাত ঘোষণায় টালমাটাল বিরোধীরা
ভোট বঙ্গে নতুন সংযোজন ৫ টাকায় ডিমের ঝোল, গরম ভাত, সঙ্গে সবজি আর ডাল। কোনও কল্পকাহিনী নয়। ‘মা’ প্রকল্পের সূচনা করে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন লোভনীয় অফার ভোট বঙ্গে সুপারহিট হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহলের একাংশ।
‘মা’-এর হেঁশেল ভার্চুয়াল সুচনায় মুখ্যমন্ত্রী জানান, ‘প্রথমে ১৬টি বরোতে এই মা কিচেন শুরু হচ্ছে। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত দেওয়া হবে খাবার। এই মুহূর্তে কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকছে। প্রত্যেক ওয়ার্ডে ৫০০ জনকে পেট ভরে ডিম-ভাত, সঙ্গে সবজি এবং ডাল দেওয়া হবে। আপাতত ঠিক হয়েছে ‘মা’ প্রকল্পের অধীন কমন কিচেন তৈরি একথাও জানান মুখ্যমন্ত্রী’।
একুশের ভোট দোরগোড়ায়। বিজেপি ও তৃণমূল একে অপরকে টেক্কা দিতে চাইছে। কিছুদিন আগে স্কুটি দেওয়া হবে, বলে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদের এহেন বক্তব্য নিজস্ব বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। এখানেই শেষ নয়। ‘চাকরি প্রতিশ্রুতি কার্ড’ নামক প্রচার কর্মসূচি শুরু করেছিলেন মুকুল রায়, সৌমিত্র খাঁ। পরে ‘চাকরির টোপ’ তুলে নেয় বিজেপি। ভোট যত এগিয়ে আসছে নেতাদের মুখে মুখে প্রতিশ্রুতির বুলি।
এবার লোভনীয় অফার নিয়ে এসেছে রাজ্য সরকার। মাত্র ৫ টাকায় ডিম-ভাত। দুপুর বেলায় হাত ধুয়ে চেয়ারে বসে পরা। তারপর ডিমের ঝোল সঙ্গে গরম ভাত। এখানেই শেষ নয়। থাকছে সবজি ও ডাল। ভোটের কাঠি পড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বিরোধীদের ধরাশায়ী করেছে! কিন্তু টাকা আসবে কোথা থেকে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা! একটা ডিম যেখানে খোলা বাজারে ৬ টাকায় বিক্রি হচ্ছে। সরকার কোথা থেকে খাওয়াবে। সে সবে চিন্তা দূরে ঠেলে দুপুর ১টার মধ্যে পৌঁছে যাবে দরিদ্র পরিবার। তারপর আত্তি করে ভোজন।

