ইউক্রেন নিয়ে চিনের সঙ্গে কথা বলবেন বাইডেন

রাজন্যা নিউজ ব্যুরো

ইউক্রেন পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে চিনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার দুই দেশের প্রেসিডেন্টের কথা বলবেন।

যুদ্ধ পরিস্থিতি কোন দিকে চলেছে সমস্ত বিষয় আলোচনায় উঠে আসতে পারে এমনটাই সংবাদসংস্থা সূত্রে জানা গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই বাইডেন-চিনফিং বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন সমাধান সূত্র বেরিয়ে আসলে এবং রাশিয়া যুদ্ধ থেকে পিছিয়ে আসে সেক্ষেত্রে বাইডেন নিজের দিকে হাওয়া বওয়াতে পারবেন।

শুক্রবারই টেলিফোনে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হতে পারে। ফলে গোটা বিশ্বের নজর থাকবে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *