মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা!
মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা! শুভেন্দুর অভিযোগ, মমতা ওই ফুটপাতবাসীকে টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতে বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো।”
মঙ্গলবার দুপুরে সল্টলেকের বিজেপি দফতরে কোলে এক শিশুকে নিয়ে সীতাদেবী নামের ওই মহিলা। শুভেন্দুর সঙ্গে দেখা করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে তৃণমূলনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ওঁকে (সীতাদেবী) বললাম, রাস্তায় থাকবেন না। ফুটপাত তো মানুষের (চলাচলের) জন্য। আপনার থাকার ব্যবস্থা করব।” এই ঘটনায় বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছরে বামপন্থীরা আর ১৫ বছরে তৃণমূল এই মানুষদের খোঁজ নেননি।” উল্লেখ্য, ফুটপাথে আগুন জ্বালিয়ে ছেলের জন্য দুধ ফোটাতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের রোষানলে পড়েছিলেন রশিদা। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন অগ্নিমিত্রা। সুযোগ বুঝে আসরে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হন সেই মহিলা।

