কালিনগর হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মন্ত্রী পুলক রায়

কল্যাণ অধিকারী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সফলতা কামনা করলেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। শনিবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। উলুবেড়িয়া কালীনগর হাই স্কুলে পৌঁছে যান মন্ত্রী। পরীক্ষার্থীদের হাতে পেন ও গোলাপ তুলে দিলেন। ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন তিনি।

এদিন সকাল ১০টা থেকে শুরু হয় পরীক্ষা। তার ঘন্টাখানেক আগে থেকেই পরীক্ষার্থীরা স্কুলের গেট পেরিয়ে পৌঁছে যায় শ্রেণিকক্ষে। তারপর প্রশ্নপত্র হাতে নিয়ে অফলাইনে পরীক্ষা দিলেন। এই প্রথম রাজ্যজুড়ে হোম সেন্টারে পরীক্ষা দিলেন পড়ুয়ারা। তবে পরীক্ষা শুরুর ঘন্টাখানেক আগেই তাদের কাছে পৌঁছে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। শুভেচ্ছা ভরা হাত মাথায় রেখে আশীর্বাদ করলেন। স্বভাবতই খুশির অন্ত ছিল না পরীক্ষার্থীদের। কালীনগর হাইস্কুল ছাড়াও বাগান্ডা জটাধারী হাইস্কুলেও যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা গ্রামীণ যুব সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, ধান্দালী অঞ্চলের সভাপতি গোরাচাঁদ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।

পুলক রায় জানান, “প্রার্থনা করি ওরা সুন্দর পরীক্ষা দেবে। ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষিত হয়ে দেশের সম্পদ তৈরি হবে। ওরাই আগামীর ভবিষ্যৎ। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের জন্য সবরকমের ব্যবস্থা নিয়েছে সরকার। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *