গ্রামের ভোটে উন্নয়ন দেখানোর চেষ্টায় শাসক, কটাক্ষ বিরোধীদের

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

গ্রাম-বাংলার ভোট শিয়রে। গ্রামের ভোট নিজেদের দিকে টানতে শাসক থেকে বিরোধী সব পক্ষই ময়দান মাতাতে চাইছে। পাকা বাড়ি, ঢালাই রাস্তা, পানীয়জল এই তিনের গেড়োয় আটকে পঞ্চায়েত ভোটের ফল।

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। দিদ্র সুরক্ষা কবচ, দিদির দূত হয়ে শাসকদলের বিধায়করা গ্রামের গ্রামে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন। রাজ্যের সরকার কি কি উন্নয়ন করেছে তাও সবিস্তারে জানাচ্ছেন। তারপরেও মানুষের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের অভিযোগ পিচ উঠে যাওয়া রাস্তা নিয়ে।

গ্রামবাংলার ভোট পেতে পথঘাট, পানীয়জল প্রয়োজন। এবারের বাজেটে রাস্তাশ্রী প্রকল্প এনেছে রাজ্য সরকার। এই প্রকল্পে প্রায় ১২হাজার কিমি নতুন রাস্তা নির্মাণ হবে। লক্ষ্য গ্রামীণ পথের উন্নয়ন। যদিও এটাকে ভোটের চমক বলেই দেখছে বিরোধী শিবির। বিরোধীদের দাবি, কেলেঙ্কারি ঢাকতে পুরনো প্রকল্পকে নতুন নামে আনছে সরকার।

এসবের দিকে নজর না দিয়ে বিধায়কদের গ্রামে গ্রামে পৌঁছানোর বার্তা দেওয়া হয়েছে। জনসংযোগ কর্মসূচি দিদির সুরক্ষা কবচ, দিদির দূতকে সামনে রেখে চলছে গ্রাম ঘুরে সরকারের কাজের কথা তুলে ধরা। এখানেই শেষ নয়। কর্মীদের বাড়িতে খাওয়া, রাত্রিবাস সবটাই চলছে। লক্ষ্য একটাই গ্রামের ভোটকে পাখির চোখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *