মিলবে না বুথ ফেরত সমীক্ষা, দাবি বিরোধীদের
রাজন্যা নিউজ ব্যুরো:
মঙ্গলবার বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ পেয়েছে এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। সেখানে অধিকাংশ সমীক্ষা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’কে এগিয়ে রেখেছে। যদিও বিরোধীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমীক্ষা করা হয়েছে। প্রকৃত ফলাফলের সঙ্গে সমীক্ষা মিলবে না বলে তাদের দাবি।
উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা ভোটের ফলাফল নয়। বিহারের প্রকৃত ফলাফল প্রকাশ পাবে ১৪ নভেম্বর। তার আগে এই ধরনের সমীক্ষা নির্বাচনে কী হতে পারে তার একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে বিভিন্ন সংস্থা। অতীতে বুথ ফেরত সমীক্ষা কখনও মিলেছে, আবার অনেক সময় মেলেনি। সেই জায়গা থেকে এ বিষয়ে রাজনৈতিক মহলের প্রশ্ন থাকলেও কমবেশি সবারই আবার কৌতূহল থাকে এই ধরনের সমীক্ষা নিয়ে। বিরোধীদের দাবি, বিজেপিকে খুশি করার জন্যই এমন সমীক্ষা সামনে আনা হয়েছে। যাতে ভোট গণনা শুরু হওয়ার আগেই বিরোধীদের মনোবল ধাক্কা খায়। পাল্টা বিজেপির দাবি, সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে মিলে যাবে। প্রত্যাশিতভাবেই মঙ্গলবার সন্ধ্যায় বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পরই এই ধরনের চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিরোধীর মধ্যে।
বিরোধীদের দাবি, এভাবে মানুষ বিপুল সংখ্যায় ভোট দান করেছে তাতে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। কারণ অতীতের অভিজ্ঞতা বলছে যখনই বিহারে ভোটদান বেশি হয়েছে সরকারের বদল হয়েছে। এবারেও তাই হবে বলে বিরোধীদের দাবি।
উল্লেখ্য, ২০০০ সালে বিহারে বিধানসভা নির্বাচনে ৬২ দশমিক ৫৭ শতাংশ। ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৪ দশমিক ৬০ শতাংশ। বিহারের ইতিহাসে সেটাই ছিল রেকর্ড সংখ্যক ভোটদান। যদিও বুথ ফেরত সমীক্ষা যথারীতি খুশি করেছে বিজেপিকে। সবকটি সমীক্ষক সংস্থাই তাঁদের সমীক্ষায় এগিয়ে রেখেছে বিজেপি তথা এনডিএ জোটকে। শেষ পর্যন্ত প্রকৃত ফলাফলে কে জয়ী হয় তা জানা যাবে ১৪ নভেম্বর ফল প্রকাশের দিন।
এক নজরে বুথ ফেরত সমীক্ষা…
১) পিপলস পালস
এনডিএ ১৩৩-১৫৯
মহাগঠবন্ধন ৭৫-১০১
জন সুরজ পার্টি ০-৫
২) পিপলস ইনসাইট ১৩৩-১৪৮ ৮৭-১০২ ০-২ ৩-৬
৩) চাণক্য স্ট্র্যাটেজিস ১৩০-১৩৮ ১০০-১০৮
৪) ম্যাট্রিজ ১৪৭-১৬৭ ৭০-৯০ ০-২ ২-৮
৫) জেভিসি পোলস ১৩৫-১৫০ ৭৯-৯৭ ৪-৯
৬) দৈনিক ভাস্কর ১৪৫-১৬০ ৭৩-৯১ ৫-১০

