‘ইমরান খান নাকি প্রয়াত !’ গুজবে তোলপাড় দুনিয়া

রাজন্যা নিউজ ব্যুরো

‘ইমরান খান নাকি প্রয়াত !’ এমনই খবর ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও, এনিয়ে কোনও সরকারি বিবৃতি সামনে আসেনি। কাজেই, এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। তবে, ‘আফগান টাইমস’ নামে একটি হ্যান্ডেল থেকে হওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এই খবর ছড়িয়ে পড়ে। তাদের কাছে অজ্ঞাত সূত্রের তথ্য অনুযায়ী, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে “খুন” করা হয়েছে। এই খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কোনও এজেন্সিও এই সংক্রান্ত কোনও খবর করেনি। আজ এই খবর ছড়িয়ে পড়ার কারণ, ইমরান খানের পরিবারকে নাকি তাঁর সঙ্গে জেলে দেখা করতে দেওয়া হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নাকি নির্জন কারাবাস রাখা হয়েছে। এমনকী এমন রিপোর্টও করা হয় যে, এর প্রতিবাদে তাঁর বোনরা আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদে বসেন। সেখানে নাকি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাঁরা ইমরানের সঙ্গে দেখা করতে চাওয়ায় তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *