বিজয় হাজারেতে খেলবেন জাডেজা, রঞ্জিতে খেলবেন শুভমান
নিজস্ব প্রতিবেদন:
বিজয় হাজারে খেলবেন বলে জানিয়েছিলেন শুভমান গিল। কিন্তু মঙ্গলবার রঞ্জিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ে নিজেকে আরও বেশি করে ক্রিকেটে ডুবিয়ে রাখছেন শুভমান। ওই দু’মাস শুভমানের কোনও আন্তর্জাতিক সূচি থাকবে না। সেই সময় পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। তার আগে বিজয় হাজারে ট্রফিতে ৩ জানুয়ারি সিকিম এবং ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে খেলবেন। জয়পুরে দু’টি ম্যাচ খেলার পর তিনি যোগ দেবেন ভারতীয় শিবিরে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ ১৮ জানুয়ারি। সে দিনই বিজয় হাজারে ট্রফির ফাইনাল। ফলে ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় দু’টির বেশি ম্যাচ খেলতে পারবেন না শুভমন। আগামী ২২ জানুয়ারি থেকে সৌরাষ্ট্র এবং ২৯ জানুয়ারি থেকে কর্নাটকের বিরুদ্ধে খেলতে পারেন শুভমান। পঞ্জাব নকআউট পর্বে উঠলেও খেলতে পারেন ভারতের টেস্ট অধিনায়ক।
বর্তমানে ২০ ওভারের ফরম্যাটে ব্যাট হাতে রানের মধ্যে নেই গিল। কিন্তু ২০২৫ সালে ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে শুভমান করেছিলেন ২৯১ রান, স্ট্রাইক রেট ১৩৭.২৬।
এদিকে, মঙ্গলবার জাডেজা জানিয়েছেন তিনিও বিজয় হাজারেতে সৌরাষ্ট্রে হয়ে খেলবেন। ৬ এবং ৮ জানুয়ারি ম্যাচ দুটো খেলবেন জাড্ডু।

