বাবা বিজেপি করায় মার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে

রাজন্যা নিউজ ব্যুরো

দিন দর্পণ খণ্ডঘোষ: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্তা ও মারধরের ঘটনায় নাম জড়ালো শাসক দলের। এই অভিযোগকে কেন্দ্র করেই তুলকালাম পূর্ব বর্ধমানে। অভিযোগ, বাবা বিজেপি করায় মার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে। এই ঘটনায় আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের দিকে। তাঁর নেতৃত্বে বিজেপি সমর্থক আস্তিক অধিকারীর বাবার দোকানে গিয়ে অশান্তি পাকায়। এই নিয়ে আস্তিকের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধে লকাইয়ের দলবলের। এরইমধ্যে তাঁর ছেলের উপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। বিজেপির অভিযোগ, প্রথমে তৃণমূল বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে বিজেপির চাপেই শেষ পর্যন্ত অভিযোগ নেয়।

খণ্ডঘোষের বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন একটি দোকানে রয়েছে দীপকের। সেখানেই ঘটেছে এই ঘটনা। অভিযোগ, বেশ কয়েকজন ঘিরে ধরে বিজেপি নেতার ছেলে আস্তিক অধিকারীকে ব্য়াপক হেনস্থা করে। পরবর্তীতে তাঁকে ঠেলে জলেও ফেলে দেওয়া হয়। গোটা দৃশ্যই ধরা পড়েছে সিসিটিভিতে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, বিজেপি যুব মোর্চার ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে সহযোগিতা করায় দীপক অধিকারীর উপর এই হামলা চালানো হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে শুনেছি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুতরাং পুলিশ প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লোকাই। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে বুধবার বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন একটি দোকানে হামলা চালায়। তাঁর অভিযোগ, ব্যবসায়ী দীপক অধিকারী ও তাঁর পুত্র আস্তিক অধিকারী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আস্তিক অধিকারীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *