মন্দারমনি সমুদ্রে তলিয়ে মৃত্যু, উদ্ধার পর্যটকের দেহ
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
মন্দারমনি সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটকের দেহ উদ্ধার, কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠাল পুলিশ! শনিবার মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে দুই পর্যটকের তলিয়ে মৃত্যুর ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। নজরদারির অভাবেই কি দুর্ঘটনা বাড়ছে মন্দারমণির সমুদ্র সৈকতে! নাকি একের পর এক তলিয়ে মৃত্যুর মতো দুর্ঘটনার পিছনে রয়েছে পর্যটকদের বেপরোয়া মনোভাব? বিভিন্ন সংবাদমাধ্যমে অভিযোগ তোলা হয়েছে, দিঘার মতো পর্যাপ্ত নজরদারি নেই মন্দারমণি বা তাজপুরে। যে কারণে পর্যটকরা নিজের খেয়ালখুশি মতো সমুদ্রে নেমে দুর্ঘটনা ডেকে আনছেন।

