লক্ষ্মীর ভান্ডার টেনে অন্নপূর্ণায় যোগ্য-অযোগ্য যাচাই নিয়ে প্রশ্ন মমতার!

ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ

পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল, রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেবে। দেড় হাজার নয়, মাসে মাসে তিন হাজার টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এখন সেই অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নামছেন মহিলারা। রেল অবরোধ থেকে বিডিও অফিস ঘেরাও চলছে। বিক্ষোভকারী মহিলাদের পাশে দাঁড়িয়ে এ বার বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী মমতা। তাঁর অভিযোগ, প্রতিশ্রুতিপূরণে ব্যর্থ বিজেপির সরকার। মমতার ‘যোগ্য-অযোগ্য’ প্রশ্নে তৃণমূল আমলের দিকে পাল্টা আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *