টিএমসিপির প্রতিষ্ঠা দিবস: শর্তসাপেক্ষে দুই গোষ্ঠীকেই সভার অনুমতি হাই কোর্টের!

তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীকেই শর্তসাপেক্ষে প্রতিষ্ঠা দিবস পালনে অনুমতি দিল হাই কোর্ট। আগামী শুক্রবার (২৮ অগস্ট) টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। এত বছর এই দিনে ধর্মতলায় মেয়ো রোডে সভা করত তৃণমূলের ছাত্রশাখা। এ বার দলে বিভাজনের পরও দুই গোষ্ঠীই চেয়েছিল মেয়ো রোডে সভা করতে। তবে আদালত কাউকেই মেয়ো রোডে সভার অনুমতি দেয়নি। হাই কোর্টের নির্দেশ কালীঘাটপন্থী তৃণমূল ওই দিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *