বিজেপির সঙ্গে গটআপ করেছে আব্বাস, রানিহাটির সভা থেকে তীব্র আক্রমণে ফিরহাদ

সিপিএম আর কংগ্রেস দুটোই ল্যাংড়া। এক পায়ে দুজনে জড়িয়ে ধরে হাঁটছে। আর মাঝখানে আর একটা স্ক্রাচ এসেছে, ভাইজান ! আমি তো জানি ভাইজান মানে সলমন। আর এখন দেখি আর একটা ভাইজান এসেছে। উনি না-কি মুসলমানদের জন্য এসেছে! তাই নাম রেখেছি কমরেড আব্বাস সিদ্দিকি। কমরেড সেলিমের সঙ্গে জড়িয়ে ধরে ঘুরে বেড়াচ্ছে আব্বাস সিদ্দিকি। এরপর তিনি বলেন ও ওপরে ওপরে মুসলমান আর ভোট কাটার জন্য ভিতরে বিজেপির কাছ থেকে মাল নিয়ে নিচ্ছে।

Read more

বিজেপি সভাপতির উপর হামলা ও কর্মীদের মারধরের প্রতিবাদে জয়পুর থানা ঘেরাও বিজেপি-র

প্রতিবাদ সভার পরেই কর্মী সমর্থকদের নিয়ে জয়পুর থানা অভিযান করা হয়। কয়েকশো মহিলা ও পুরুষ বিজেপি কর্মীরা জয়পুর থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদ এবং ভোটের দিন আমতা বিধানসভার বিজেপি কর্মীদের উপর আক্রমণ ও দিকে দিকে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানাতেই থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে বাধ্য হতে হয় তাঁরা।

Read more

রবি দুপুরে-ই মমতাকে ‘নিজের মেয়ে’ সম্বোধন করলেন আমতাবাসী

মাথার ওপর মাঝদুপুরের গনগনে রোদ। ‘কুছ পরোয়া নেহি’ ভাব অব্যাহত। ঠায় অপেক্ষায় থেকে গেলেন প্রায় চল্লিশ হাজার জনতা। হেলিকপ্টার থেকে নেমে হুইলচেয়ারে করে মঞ্চে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে নিয়েই খোঁজ নিলেন গ্রামের মায়েদের। তাঁদের জন্যই তো এসেছেন। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বলেন বছর পঞ্চান্নর অষ্টবালা দেবী।

Read more

তৃতীয় দফার ভোটের হেভিওয়েট প্রচার হাওড়ায়, ঝড় তুললেন মমতা, র‍্যালিতে যোগী-দিলীপ-গম্ভীর

হাওড়ায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমেছে বিজেপিও। উলুবেড়িয়ায় রোড শো করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাঁকরাইলে গৌতম গম্ভীর। আমতায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Read more

বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে উলুবেড়িয়ার সভায় ‘রণংদেহী’ তৃণমূল সুপ্রিমো মমতা

ডিআইজি বদলি করে থানার ওসি করে দেওয়া হচ্ছে। ভাবুন কত বড় অসন্মানের।এই লোকগুলো দিনের পর দিন কাজ করে তবেই একটা পদ পেয়েছে। এই অসন্মানের জবাব আমরা দেব। এর বদলা আমরা নেব। বিজেপির হোম মিনিস্টার ইলেকশন কমিশন চালাচ্ছে। কেন? যেখানে ইলেকশন শেষ হয়ে গিয়েছে সেখানেও গুন্ডারা বসে রয়েছে! কেন দেখছেন না ইলেকশন কমিশন। টাকার ভান্ডার নিয়ে সব বসে রয়েছে। কই আগে তো এমন হয়নি। এখন হচ্ছে এসব কেন? বুথের ভোটার না হলেও হওয়া যাবে পোলিং এজেন্ট, কমিশনের নয়া নিয়ম নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Read more

আমতায় অভিনেতা দেবের সভায় জনজোয়ার

একুশের নির্বাচন হোক গরীব মানুষদের ভালো রাখার নির্বাচন। মন্দির বা মসজিদ বানানোর জন্য নয়। জয়পুর থানার রাউতারা ফুটবল মাঠে জনসভায় এসে বললেন টলিউডের জনপ্রিয়তম নায়ক তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।

Read more

ইংল্যান্ডের বিরুদ্ধে লড়ে ম্যাচ ও সিরিজ পকেটে পুড়ল ভারত

এদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ ছিল অনিশ্চয়তায় ভরা। আঁটসাঁট ফিল্ডিংয়ের বদলে একের পর এক ক্যাচ ফেলা। একাধিক মিস ফিল্ডিং। একিসঙ্গে বোলিং বিভাগও ছিল নড়বড়ে। তবে ৪৯ তম ওভারে দুরন্ত বোলিং করলেন হার্দিক পাণ্ডিয়া। ৭ রানে ম্যাচ ও ২-১ এ একদিনের সিরিজ জিতে নিল টিম কোহলী।

Read more

এক ফোন পেয়েই প্রচারের আলোয় বিজেপির প্রলয় পাল

প্রলয় পাল বিজেপির কোন বড় মাপের নেতা নন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরতে হয় না। অথচ প্রথম দফার ভোটের দিন অডিও ক্লিপ দেখিয়ে প্রচারের আলো নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করলেন। তিনি তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল।

Read more

একুশের প্রথম দফায় ভোট পড়ল ৮০ শতাংশ, আক্রান্ত হলেন সৌমেন্দু, সুশান্ত

নির্বিঘ্নে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে বলে দাবি কমিশনের। যদিও নানা অভিযোগে সরব হয়েছে শাসক বিরোধী দুই শিবির। যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ ভোটের দাবি করা হয়েছে তাঁরাই কেশিয়াড়িতে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

Read more

রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা: মমতা

রাজ্যের সব পরিবারকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তফসিলিদের ক্ষেত্রে দেওয়া হবে ১২,০০০ টাকা। আসছে বিস্তারিত

Read more